ঢাকাসোমবার , ৩১ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কুড়িগ্রাম সদর ইউএনও

admin
মে ৩১, ২০২১ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কুড়িগ্রাম সদর ইউএনও

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন কোভিড-১৯ ভাইরাস (করোনা) আক্রান্ত হয়ে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

গেলো ২৮ মে করোনা পজেটিভ সনাক্ত হন তিনি । পরে রোববার (৩০ মে) তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন ইউএনওর শরীরে কোভিড সংক্রমনের উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনি কোভিড পজেটিভ সনাক্ত হন। তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে রোববার তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও নিলুফা ইয়াছমিনের স্বামী ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ‘ইউএনও সামান্য জ্বরে ভুগলেও তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। কথা বলতে গেলে তিনি কাশির সমস্যায় ভুগছেন।

পরিবারে শিশু সন্তান থাকায় অন্যান্য সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে তাকে (ইউএনও) তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে অনেকটাই ভালো আছেন। তার শারীরিক সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনাও করেন।

স/এষ্