ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করোনায় সিদ্দিকুরের অলিম্পিকে খেলা হচ্ছে না

admin
জুন ৫, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

করোনায় সিদ্দিকুরের অলিম্পিকে খেলা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক: দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান আসন্ন টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার আশা ছেড়ে দিয়েছেন। চলমান করোনা মহামারির জন্য এশিয়ান ট্যুর ও অন্য অনেক গলফ প্রতিযোগিতা স্থগিত। ওই প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে টোকিও অলিম্পিকে খেলার সম্ভাবনা ছিল সিদ্দিকুরের।

ফেব্রুয়ারি থেকে এশিয়ান ট্যুর স্থগিত। করোনার জন্য বাইরে খেলতে যেতে পারছি না। কিছু টুর্নামেন্ট খেললে আবারও অলিম্পিকে খেলার সুযোগ থাকত।

রিও’র পর টোকিও অলিম্পিকে খেলার সম্ভাবনা ছিল সিদ্দিকুরের। করোনার জন্য সেই সম্ভাবনা আর বাস্তবে রূপ নিচ্ছে না।

টোকিও অলিম্পিক খেলা হবে না এ নিয়ে অবশ্য কোনো আক্ষেপও নেই দেশ সেরা এই গলফারের, সিদ্দিকুর জানান, অলিম্পিকে তো একবার খেলেছি। তাছাড়া এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। করোনার এই সময়ে অলিম্পিকে খেলার সুযোগ না পাওয়ার জন্য তাই মন খারাপের কারণ নেই। স্বাভাবিক ভাবেই নিয়েছি।

স/এষ্