ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কমল হাসানকে ফাঁসি দেওয়ার দাবি

admin
নভেম্বর ৬, ২০১৭ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

নিজের জন্মদিনে রাজনীতিতে নতুন দলের ব্যাপারে তৈরি থাকতে বলেছিলেন ভক্তদের। তারমধ্যে বিতর্কের শিরোনামে চলে এলেন কমল হাসান।

কিছুদিন আগেই ‘হিন্দু সন্ত্রাস’ নিয়ে পরোক্ষে বিজেপিকে একহাত নেন অভিনেতা। কমলের মন্তব্যের জন্য তাকে ফাঁসি দেওয়ার দাবি জানাল অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

এক জনপ্রিয় তামিল ম্যাগাজিনের প্রতিবেদনে ‘হিন্দু সন্ত্রাস’ নিয়ে নাম না করেই বিজেপিকে একহাত নেন কমল হাসান। তিনি বলেন, ‘হিন্দু সন্ত্রাস’ যে ছড়িয়েছে তাঅস্বীকার করার কোনও মানে হয় না। সন্ত্রাসের ছায়া সংগঠনগুলির নিজের ঘরেও পড়েছে। সুতরাং কোনওভাবেই তা অগ্রাহ্য করা যায় না। আর এই ধরনের সন্ত্রাস কাউকে কোথাও এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে না।

কমলের এই বিতর্কিত মন্তব্যে নিয়ে সরব হয়েছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সর্বভারতীয় সহ-সভাপতি অশোক শর্মা। তিনি বলেন, কমল হাসানের মতো মানুষকে হয় গুলি করে মারা উচিত, নয়তো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত।

যখন কেউ হিন্দুদের ভাবাবেগে আঘাত করার চেষ্টা করে তার এই পবিত্র ভূমিতে বেঁচে থাকার কোনও অধিকার নেই।

স/মা