এ কে আজাদ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ০৫ নং চর ফলকন ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে আগামী ১৫ ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। এই উপ-নির্বাচনে ০৩ (তিন)জন প্রার্থী প্রতিদন্ধিতা করবেন। এর মধ্যে একজন সাবেক ইউপি সদস্য মো:খলিলুর রহমান,অপরজন মাওলানা নুরউদ্দিন ও আরেকজন ছৈয়দ আহম্মেদ। খলিলুর রহমান দীর্ঘদিন যাবত এলাকার বিচার-শালিশি করার পাশাপাসি মানুষের সুখে-দু:খে পাসে থেকেছেন সবসময়। ছৈয়দ আহম্মদ এর আগে দু-দুবার ভোটে অংশগ্রহন করলেও তার দাবী সামান্য ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদন্ধির কারসাজিতে হেরে গিয়াছে। অপর এক প্রার্থী মাওলানা নুরউদ্দিন দীর্ঘদিন প্রবাসী জীবন পার করার পর বছরখানেক আগে দেশে ফিরে এলাকাবাসীর সুখে দু:খে পাসে রয়েছেন সবসময়। মাওলানা নুরউদ্দিন প্রয়াত খোকন মেম্বারের নিকটাতœীয় হওয়ায় মরহুমের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার উদ্দেশ্যেই তিনি এই উপ-নির্বাচনে অংশগ্রহন করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এদিকে এলাকাবাসীর দাবী সাবেক খোকন মেম্বারের মতো ওয়ার্ডবাসী যাকেই তাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন তাকেই ফুল দিয়ে বরন করবেন প্রত্যেকে। সচেতন এলাকাবাসী অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই ওয়ার্ডের নির্বাচন উপহার পেতে চান। কথা হয় এলাকার বেশ ক’জন প্রবীণ ব্যাক্তির সঙ্গে,তারা জানান-নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সাজ সাজ রব উঠছে চারিদিক থেকে। চা দোকান হতে শুরু করে পাড়া-মহল্লায় ভোটের আমেজ দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রার্থীদের মধ্যে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি বলেও একাধিক সুত্র জানিয়েছে। আগামী উপ-নির্বাচনে অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ দৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করছেন এই এলাকার সাধারন ভোটারগন।
স/এষ্

