ঢাকাসোমবার , ১২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কমলনগর চরবসুরে ২ সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা!

admin
জুন ১২, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু এলাকায় সন্ত্রাসী তান্ডবের ঘটনায় ০২ (দুই) সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে একটি কু-চক্রীমহল। গত ইংরেজী ১০ই জুন আনুমানিক সকাল ১০ টার সময় চরবসু বাদামতলী বাজারের পার্শ্ববর্তী স্থানে খোকন মেম্বারের লোকজনের উপর অতর্কিত হামলা চালাতে থাকে তার প্রতিপক্ষ মোঃ শফিক হাওলাদার গং। খবর পেয়ে তথ্য অনুসন্ধানে যায় জাতীয় দৈনিক খবর পত্রিকার কমলনগর প্রতিনিধি শাহরিয়ার কামাল ও চৌকস পত্রিকার প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান। এসময় তাদের উপর অতর্কিত হামলা চালায় শফিক হাওলাদার গংরা। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হলে খবর পেয়ে তথ্য অনুসন্ধানে যান জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ও চমক নিউজ (অনলাইন) পত্রিকার জেলা প্রতিনিধি এ.কে.আজাদ। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগ মুহূর্তে কমলনগর থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পথিমধ্যেই দেখা হয়, এস আই ডালিম কুমার মজুমদারসহ তার সঙ্গীয় ফোর্সদের সঙ্গে। পুলিশ ও সাংবাদিক একই সঙ্গে ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং গুরুতর আহতদের দ্রুত গতিতে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে তাদের পাঠিয়ে দিয়ে ও তথ্য সংগ্রহ শেষ হলে পুলিশ-সাংবাদিক একই সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন। অথচ একটি কু-চক্রীমহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করতে ভুক্তভোগী সহ অসহায় লোকজন ও সাংবাদিকদের আসামি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী খোকন মেম্বার জানান, ঘটনার দিন আমি সহ আমার যেসব লোকজন গুরুতর যখম হয়েছে, আমরা প্রত্যেকেই কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ওই দিনই কমলনগর থানায় একটি মামলা দায়ের করি। যার নং-০৬, তাং- ১০/০৬/২০১৭ ইং। মামলার খবর নিশ্চিত হয়ে উক্ত আসামিরা আমাকে চিরতরে শেষ করে দিবে মর্মে হুমকি দেওয়া সহ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরো জানান, গনমাধ্যম কর্মীরা তথ্য অনুসন্ধান করতে গেলে তাদের উপরও হামলা চালায় ঐসব সন্ত্রাসীরা। এ ব্যাপারে সাংবাদিক এ.কে.আজাদ জানান, অনেক ঝুঁকি নিয়ে গনমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করেন। পুলিশ প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগীতা করা উচিৎ। কোন অপরাধীর কার্যসিদ্ধি হাসিল করার জন্য সাংবাদিককে নাজেহাল করা উচিৎ নয়। আমরা আশা করবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করা হোক।

স/এষ্