ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কমলনগরে গণধর্ষণকারীদের গ্রেফতারের দাবীতে গ্রামবাসীর বিক্ষোভ, মানবন্দন!

admin
নভেম্বর ২২, ২০১৭ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে শাহিনুর বেগমকে রাতভর গণধর্ষণ, মারধর অতঃপর চুল কেটে নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত প্রধান আসামী আবুল কালাম (আবু) প্রকাশ গাঁধা আবুকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপরদিকে নেক্কার জনক এ ঘটনার অন্যতম সহযোগী হারুন রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। এমনি অভিযোগ করে ভুক্তভোগী পরিবারের লোকজন সহ এলাকার সচেতন বিক্ষুব্ধ জনতা গত ২২শে নভেম্বর দুপুর ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। এ সময় চরম ক্ষোভে ফেটে পড়েছে অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। বিক্ষুব্ধরা নির্যাতনকারী তার সাবেক স্বামী আবুল কালাম ও তার সহযোগী হারুনকে অনতি বিলম্বে গ্রেফতার ও বিচারের দাবী জানান। এর আগে গত রোববার বিকালে ও সোমবার সকালে আলাদাভাবে তারা কমলনগর উপজেলার চরকালকিনি ও মিয়ার বাজারে বিক্ষোভ করেন। জানা গেছে, আবুল কালাম (আবু) কমলনগর থানা ও হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সোর্স ও দালাল হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করছেনা বলে অভিযোগ করেন এলাকাবাসী। উল্লেখ্য, গত ১৭ই নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে ভিকটিম শাহিনুর বেগমকে তার সাবেক স্বামী আবুল কালাম ও তার ২ সহযোগি মিলে অপহরণ করে একটি পরিত্যাক্ত ঘরে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ, মারধর ও চুল কেটে নির্যাতন করে। পরে নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। এ ব্যাপারে নির্যাতিতার মা নুর জাহান বেগম বাদী হয়ে শাহিনুর বেগমের সাবেক স্বামী আবুল কালাম ও তার ২ সহযোগিকে আসামী করে কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী শাহিনুর জানায়, লক্ষ্মীপুরে ভাইয়ের বাসায় আসার উদ্দেশ্যে নিজ এলাকার মিয়ার বাজার থেকে সিএনজিতে ওঠে সে। এসময় ঐ এলাকার হারুন মোবাইল ফোনে ঐ আবুকে তার গাড়িটি ফলো করার গতিবিধি জানান দেয়। এর পরেই নারকীয় এই বর্বরতার স¤ু§খীন হতে হয়েছে তাকে। তবে এই মামলার অভিযুক্ত তোরাবগঞ্জ এলাকার সিরাজ মিয়ার পুত্র বাবুলকে গ্রেফতার করলেও মুল আসামী আবুল কালাম এবং তার সহযোগী হারুনকে অদ্যবধি পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স/এষ্