♦ এ.কে.আজাদ(লক্ষ্মীপুর প্রতিনিধী) :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব এর থাপ্পরে ইনতিশা জাহান অজি (৫) নামে একটি শিশু অচেতন হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ার পাশাপাশি অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কমলনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে তাকে নির্দেশ দেওয়া হয়।প্রসঙ্গত: গত সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ৮টার দিকে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবদুল মোতালেব হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ। অজি স্থানীয় সংবাদ কর্মী সিরাজুল ইসলাম শামীমের মেয়ে। সে হাজিরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (শিশু) শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের পাশেই অজিদের ভাড়া বাসা। রাতে মায়ের সঙ্গে কলেজ মাঠে যায় অজি। এসময় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মাইকে দেশাত্মবোধক গান চলছিল। গানের সঙ্গে ওজিসহ কয়েকটি শিশু নাচতে শুরু করে। এরই মধ্যে অধ্যক্ষকে দেখে অন্য শিশুরা পালিয়ে গেলেও অজি শহীদ মিনারের সীমানার ভেতর দাঁড়িয়ে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে কলেজের অধ্যক্ষ তাকে থাপ্পর মারেন। এতে শিশুটি অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার চেতনা ফিরলেও মেয়েটির শরীরে জ্বর এসে যায় শিশুর বাবা সিরাজুল ইসলাম শামীম বলেন, কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেব তার মেয়েকে অন্যায়ভাবে চড় দিয়েছেন। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্ত হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। ওই শিশু শহীদ মিনারে এসে দৌড়াদৌড়ি করছিল। এজন্য আস্তে করে তাকে একটি থাপ্পর দিয়েছি।
স/শা

