দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। দেশ কিংবা বিদেশের মাঠ, সমানতালে ব্যাট চালানোটাই যে রীতিমত অভ্যাসে পরিণত হয়েছে তার। কিন্তু হঠাৎ চোটে পড়ায় চলে যেতে হয়েছে মাঠের বাইরে।অনাকাঙ্ক্ষিত বিরতি যেন হাপিয়ে তুলেছে তামিমকে। মাঠের তামিম মাঠের টানেই ফিরে আসেন। ডাক্তার বিশ্রামে থাকার কথা বললেও তামিমকে প্রায়ই দেখা যায় শেরে-ই-বাংলায়।তামিম মঙ্গলবার গণমাধ্যমকে জানান নিজের অবস্থার কথা।
যদিও তামিমকে বিসিবি’র চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী বলেছেন ৪ থেকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে এবং থেরাপি নিতে।তামিম বলেন, পূনর্বাসন মাত্র শুরু হলো। দৈনিক কিছু না কিছু কাজ করছি সমস্যাগুলো নিয়ে। জুনে আফগানিস্তান এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর। আশা করছি আসন্ন সিরিজের আগেই সুস্থ হয়ে যাবো।তিনি আরও বলেন, ডাক্তারের দেয়া সময় অনুযায়ী পুরোটা সময় যদি বিশ্রাম আর থেরাপি দিতে পারি তবে ভালোভাবে ফিরতে পারবো।
আগামী মে মাসের ৭ থেকে ৮ তারিখের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে। ক্যাম্প শুরু করবো ১০ বা ১২ তারিখ থেকে।
স/এষ্

