মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মিনহাজ উদ্দিনের নামে একই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আসমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন ।
ত্রিশাল থানা মামলা নাম্বার ১১, মামলায় আসমা আক্তার অভিযোগ করেন হিসাব বিজ্ঞানের শিক্ষক মিনহাজ উদ্দিন তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিয়ে একাধিক বার শারিরিক সম্পর্ক স্থাপন করে এবং এখন বিয়ের চাপ দিলে শিক্ষক বিয়ে করবে না বলে অভিযোগ করে।
ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
উল্লেখ্য যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২য় বর্ষের আসমা সরকার রিপা নামের এক ছাত্রী ২ মে (মঙ্গলবার) ওই বিভাগের প্রভাষক মোঃ মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ এনে উক্ত বিভাগের বিভাগীয় প্রধান এবং উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেছেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর শামসুর রহমানকে সভাপতি ও সিন্ডিকেট সদস্য ড. মৃণাল ভট্টাচার্য, প্রক্টর জাহিদুল কবীর ও জ্যেষ্ঠ মেডিকেল কর্মকর্তা ডা. মমতাজ বেগমকে সদস্য করা হয়েছে।
স/এষ্

