ঢাকাশুক্রবার , ১৩ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা ১১-১৫ নভেম্বর

admin
জুলাই ১৩, ২০১৮ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেদী জামান লিজন, জাককানইবি প্রতিনিধিঃ
২০১৮-১৯ সেশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত করা হয়েছে।
আগামী ১১ থেকে ১৫ নভেম্বর ২০১৮ ইং তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়গণের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার তারিখ ওভারলেপিং এড়ানোর জন্য সমন্বয় সভার মাধ্যমে এই তারিখগুলো নির্ধারণ করেন। জাককানইবিতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান স্ট্যান্ডিং কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ প্রস্তাবনা উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদন হয়।

আরআর