বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেট সোসাইটি আয়োজিত বিতর্কের মৌলিক ধারনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উক্ত কর্মশালা উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের প্রভাষক শারমিন বেগম, বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জাকিবুল হাসান রনি, এবি সিদ্দিক, আরিফুল ইসলাম, পার্সোনাল অফিসার মাহমুদুর আহসান লিমন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজন, ডিবেট সোসাইটির প্রধান সমন্বয়ক ওয়াহিদুল ইসলাম ।
দিনব্যাপী কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাদিক হাসান শুভ, উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক তার্কিক ও সেকশন অফিসার ফাহাদুজ্জামান শিবলী ।
স/শা

