ঢাকাশুক্রবার , ৫ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কক্সবাজারে ৫ লাখ ইয়াবা জব্দ, আটক ৮

admin
জানুয়ারি ৫, ২০১৮ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের গভীর সমুদ্র এলাকা থেকে পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-৭-এর সদস্যরা।

এসময় একটি ফিশিং ট্রলারসহ আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের সিনিয়র এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, শুক্রবার সকালে পাঁচ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় আটজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে লে.কর্নেল মিফতাউর রহমান নতুন সময়কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে কক্সবাজারের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবা এবং একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়।

এছাড়া ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।

তবে আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।