কক্সবাজারের গভীর সমুদ্র থেকে ৫ লাখ ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব -৭) একটি দল। এসময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মো. রুহুল আমীন।
আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন মায়ানমারের নাগরিক ও ৪ জন বাংলাদেশি রয়েছে। শুক্রবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
স/শা

