ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ওসি প্রত্যাহারের দাবিতে পাকুন্দিয়ার সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

admin
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

 স্টাফ রিপোর্টার

খন্দকার আছাদুজ্জামান এর উপর বর্বোরচিত সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার, প্রতিপক্ষের মিথ্যা মামলা এবং পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিনের বিচার ও প্রত্যাহার এর দাবীতে গতকাল ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর স্মারকলিপি প্রদান করেছেন পাকুন্দিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য গত
৩১ শে আগস্ট বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা হলে পুলিশ প্রধান আসামী নজরুলকে গ্রেফতারও করে। পরে রাত ১১ টার দিকে সাংবাদিক আছাদুজ্জামানের বড় ভাই সাবেক হোসেন্দী ইউপি চেয়ারম্যান খন্দকার আসরাফুজ্জামানকে আটক করে থানায় আসেন। ওসি মোহাম্মদ সামছুদ্দিন আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে
রাত ১.৩০টার দিকে একটি মিথ্যা ও বানোয়াট কাউন্টার মামলা নেন। পরে ওসিসহ কয়েকজন হাসপাতালে যেয়ে সাংবাদিক আছাদুজ্জামানকে বলেন আসামিকে আছাদুজ্জামানের জিম্মায় ছেড়ে দেয়া হলে তার বড় ভাইকেও ছেড়ে দেয়া হবে। শেষে ওসির রহস্যজনক চাপে হাসপাতালে শুয়েই মুচলেকা দিতে বাধ্য হন সাংবাদিক আছাদুজ্জামান। ওসি সামছুদ্দিনের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে আছাদুজ্জামান এর
উপর বর্বরোচিত হামলা, মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসি সামছুদ্দিনের বিচার ও মামলা  প্রত্যাহারের দাবীতে গত ৪ সেপ্টেম্বর পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ, ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ কালী বাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ, ১০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ১৪ সেপ্টেম্বর পাকুন্দিয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও ১৮ সেপ্টেম্বর কিশোরগঞ্জ বিজয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। এতে কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার সাংবাদিক, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। এরপরও আন্দোলনরত সাংবাদিকদের যুক্তিক দাবীর প্রেক্ষিতেও পুলিশ সুপার মহোদয় ওসি সামছুদ্দিনকে প্রত্যাহার করছে না। উল্লেখ্য চলমান এ
পরিস্থিতিতে আজ সাংবাদিকরা কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল এর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণলয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স/মা