ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ওসি আব্দুল্লাহ আল মামুনের কৃতজ্ঞতা প্রকাশ

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৭, ২০২২ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

 ওসি আব্দুল্লাহ আল মামুনের কৃতজ্ঞতা প্রকাশ

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান- ময়মনসিংহের ফুলপুরের ৪৪ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা২০২২ শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হওয়ায়, সার্বিকভাবে সহযোগিতার জন্য ফুলপুর বাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফুলপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন। সেই সাথে ওসি বলেন

ফুলপুরের মাননীয় সংসদ সদস্য, মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব শরীফ আহমেদ মহোদয়, মাননীয় রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য মহোদয়, মাননীয় পুলিশ সুপার জনাব মাছুম আহম্মেদ ভুঞা স্যারদের সরাসরি তত্বাবধানে ও দিকনির্দেশনায়, যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখে দিয়ে সম্পূর্ন শান্তিপূর্ণভাবে পূজা আয়োজন সম্পন্ন করতে পারায় তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমাদের দৃঢ় বিশ্বাস , জনগণের সহযোগিতা ছাড়া আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা খুবই কঠিন কাজ। আপনাদের আন্তরিকতাপূর্ন সহযোগিতা দূর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে আয়োজন সহযোগিতা করেছে। আপনাদেরকে সাথে নিয়েই আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জনসেবায় এগিয়ে যাবে ফুলপুর পুলিশ।

শারদীয় এই দুর্গোৎসবকে শান্তিপূর্ণ করতে ফুলপুর থানা পুলিশ, ফুলপুর উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জনাব হাবিবুর রহমান হাবিব,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ
বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা আনসার ও ভিডিপি সদস্য,গ্রামপুলিশ,বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান,ইউপি সদস্য , কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক , হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, সহ সকলেই একযোগে কাজ করেছেন । সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই শান্তিপূর্ণ এমন আয়োজন সম্ভব হয়েছে। আবারো অশেষ কৃতজ্ঞতা সকলের প্রতি। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

স/বি