ওরিয়েন্টাল মাটির কুস্তি প্রতিযোগিতায় পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টন আউটার স্টেডিয়ামে আয়োজিত ২দিনব্যাপী উন্মুক্ত ওরিয়েন্টাল মাটির কুস্তি প্রতিযোগিতা ২০২১ এ পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আসনার পেয়েছে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।
রানার আপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।
তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশ পুলিশ পেয়েছে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক।
এদিকে, নারী বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার পেয়েছে ৫টি স্বর্ণ ও ৫টি রৌপ্যসহ মোট ১০টি পদক।
রানার আপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।
আর তৃতীয় স্থান অর্জনকারী পুলিশ দল পেয়েছে ১টি স্বর্ণ ও ৯টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমএ কুদ্দুস খান, সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, সহ সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা।
ট্রফি ও মেডেলের পাশাপাশি বিজয়ীদের ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।
স/এষ্

