ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ওয়াশিংটনে লাইনচ্যুত হাইস্পিড ট্রেন, বাড়ছে মৃতের সংখ্যা

admin
ডিসেম্বর ১৯, ২০১৭ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ওয়াশিংটনে হাইস্পিড অামট্রাক লাইনচ্যুত হওয়ায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার সকালে পশ্চিম ওয়াশিংটন রাজ্যে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর-নিউইয়র্ক ডেইলি নিউজ ও মেট্রো।

জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুত গতির এ ট্রেনটি সোমবার সকালে লাইনচ্যুত হয়ে ব্রিজ থেকে মাউন্টস রোডের উপরে এসে পরে। এতে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। এতে বহু প্রাণহানির আশঙ্কা করা হলেও সরকারিভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার সকালে টোকোমা থেকে ছেড়ে আসা এই ট্রেনে প্রায় ৭০ জন যাত্রী ছিল সংবাদে জানানো হয়েছে।

স/ এষ্