ঢাকারবিবার , ৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ওফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক  নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন

admin
মার্চ ৫, ২০১৭ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উপলক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“নারী পূরুষ সমতায় উন্নয়নের যাত্রা,বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে শতাধিক স্কুল ছাত্র-ছাত্রী,শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী মিলে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমীন। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য বিষয়ক কর্মকর্তা মালীক তানভীর হোসেন,যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা কে এম আনোয়ারুল করিম,প্রধান শিক্ষক শিরিন সুলতানা,শামীমা ইয়াসমিন ও আওয়ামীলীগ নেতা মোতালেব হোসেন মোল্যা প্রমূখ।

স/শা