ফিট থাকাটা তার প্রফেশনের অন্যতম শর্ত। নিজেকে মেনটেন না করলে সিলভার স্ক্রিনে দেখতে ভাল লাগবে না। তাই নিজের স্পেশাল যত্ন নেওয়া ঐশ্বরিয়া রাই বচ্চনের রুটিন। পাঁচ বছর আগে মেয়ে আরাধ্যার জন্মের পর বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছিল তার। কিন্তু বড় পর্দায় কামব্যাকের আগে ফের নিজেকে সাজিয়ে তুলেছিলেন তিনি। এর পিছনের রহস্যটা কি জানেন?
না! সাইজ জিরো হওয়ার ইচ্ছে ঐশ্বর্যার কোনোদিনই ছিল না। বরং বরাবরই হেলদি ডায়েট ফলো করেছেন। কিন্তু নিজেকে সুস্থ রাখতে তিনি বেছে নিয়েছেন মর্নিং ওয়াকের পথ। যত কাজই থাকুক ভোরবেলা উঠে নিরাপত্তার ঘেরাটোপে জুহুর রাস্তায় হাঁটা তার দীর্ঘদিনের অভ্যাস। সম্প্রতি মর্নিং ওয়াক সেরে ফেরার পথে পাপারাজ্জিদের ফ্রেমবন্দি হন তিনি। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ফিটনেস নিয়ে কী ভাবেন বচ্চন-বধূ? সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বর্যা বলেন, ‘হেলদি থাকাটা জরুরি। আমি সবসময়ই খাবারটা এনজয় করি। আজ পর্যন্ত কখনো কঠিন ডায়েট ফলো করিনি।
স/শা

