ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর অনেক রাজনৈতিক দল উজ্জীবিত হয়ে উঠেছে। এ রায় নিয়ে কারও উজ্জীবিত হওয়ার কোনো কারণ নেই।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মো. আবদুর রাজ্জাক এসব কথা বলেন।
টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য আবদুর রাজ্জাক বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর অনেক রাজনৈতিক দল উজ্জীবিত হয়ে উঠেছে। এ রায় নিয়ে কারও উজ্জীবিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এ রায়ের ফলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না। আবার বিএনপিও ক্ষমতায় আসবে না। কাউকে ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। বিগত দিনে জ্বালাও পোড়াও ও মানুষ হত্যার রাজনীতি করে বিএনপি-জামায়াত চক্র জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা এখন ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।
স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন। আলোচনায় অংশ নেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জাহিদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. আকবর খান, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামিমুল আকতার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এ গফুর প্রমুখ।
স/মা

