ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এ বছর ১৭ এপ্রিল ঐতিহাসিক মেহেরপুরের মুজিবনগরে সীমিতভাবে পালনের কর্মসূচি

admin
এপ্রিল ১৬, ২০২০ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : করোনা ভাইরাসরোধে মেহেরপুরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি সীমিত করা হয়েছে। তাই অন্যান্য বছর যথাযথভাবে দিবসটি পালিত হলেও এ বছর নেই সাজ সাজ রব।

এ বছর দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনিসহ মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালন করবে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন।

মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি বলেন- করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি/নির্দেশনা সমূহ যথাযথভাবে মেনে চলে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কোন প্রকার আলোচনা সভা ও সভা সমাবেশ হবে না। সমাবেশ ও ভিড় এড়াতে মেহেরপুর ব্যতিত অন্যকোন জেলা থেকে লোকজনকে মুজিবনগরে না আসার জন্য জোরালোভাবে অনুরোধ করা হয়েছে।

স/এষ্