ঢাকাসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে

admin
মার্চ ৬, ২০১৭ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ। এ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। বিএনপি যতই সমালোচনা করুক, শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবেই। কারণ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না।

সোমবার দুপুরে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

নওজোয়ান মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপত্বি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালেক।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত আট বছরে যে উন্নয়ন হয়েছে, তাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ১০ নেতার মধ্যে নিজেকে একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তাই আগামী নির্বাচনে ভোটের কোনো ঘাটতি হবে না।

এ সময় আওয়ামী লীগনেতা বিএনপির সমালোচনা করে বলেন, নির্বাচনে না যাওয়ার জন্য বিএনপি বরাবরই টালবাহানা করে। এটি বিএনপির স্বভাবসুলভ আচরণ।

ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সার্চ কমিটির তালিকা থেকে বিএনপি ও আওয়ামী লীগের মনোনীত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন। তারপরও বিএনপির বিষোদগার! বিএনপিকে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুল জলিলের স্মৃতিচারণা করে ওবায়দুল কাদের বলেন, তিনি (আবদুল জলিল) ছিলেন সাংগঠনিক, মানবদরদী ও বিনয়ী। নওগাঁর মানুষ তাকে কত ভালোবাসেন তা এই স্মরণসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি দেখেই বোঝা যায়। মৃত্যুর পরও মানুষ তাঁকে হৃদয়ে রেখেছেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় সংসদের হুইপ মো. শহিদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সেলিম উদ্দিন তরফদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কিউ এম ওয়াহিদুজ্জামান খান বাদশা, কাজী রেজাউল ইসলাম, নির্মলকৃষ্ণ সাহা, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ বেগম প্রমুখ।

স/শা