ঢাকাশুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এ কেমন শ্রদ্ধা ? গৌরীপুরে জুতা পায়ে শহীদ মিনারে

চমক নিউজ, ময়মানসিংহ
ডিসেম্বর ১৭, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

এ কেমন শ্রদ্ধা ?
গৌরীপুরে জুতা পায়ে শহীদ মিনারে

ময়মনসিংহ ব্যুরো- গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ কাইয়ুম (ঘোড়া প্রতিক) তার কর্মীদের নিয়ে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের সময় তার এক কর্মী জুতা পায়ে উপরে উঠে ফটো সেশন করে। বিষয়টি স্থানীদের চোখে পড়ায় সাথে সাথে চারপাশে ছড়িয়ে যায়।
প্রত্যক্ষাদর্শীরা সূত্রে জানা গেছে, ডৌহাখলা ইউনয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম এ কাইয়ুম ( ঘোড়া প্রতিক ) ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে স্থানীয় কলতাপাড়া শহীদ মিনারে তার সমর্থকদের নিয়ে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় তার এক সমর্থক পায়ে জুতা নিয়ে শহীদ মিনারে উঠে। উল্লেখ্য মাননীয় প্রধান মন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির আগে ফুল দেয়া শিষ্টাচার বহির্ভূত।
এ ব্যাপারে এম এ কাইয়ুমের সাথে কথা বললে, তিনি শিষ্টাচার বহির্ভূত এবং জুতা নিয়ে শহীদ মিনারে উঠার বিষয়টি গুরুত্বহীন ভাবে উড়িয়ে দেন।
শহীদ পরিবারের সদস্য গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ম, নুরুল ইসলাম এ ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

স/বি