ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এসি রবিউলের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান রবিউলের মা

admin
নভেম্বর ২৬, ২০১৯ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : ‘আমার সেই সন্তান আর কোন দিন ফেরত পাবো না। এটা চিরসত্য। আমি চাই, আমার মতো আর কোন মা যেন এমন করে কষ্ট না পায়।

আমার নাতি-নাতনির মতো কেউ যেন বাবা না হারায়, দুনিয়ার বুকে এতিম না হয়। আমি চাই, কোন স্ত্রী যেন তার স্বামী না হারায়, কোন ভাই যেন অকালে তার ভাইকে না হারায়।’

এ সব কথা বলতে বলতে কান্নায় ঢলে পড়েন হলি আর্টিজান হামলায় নিহত এসি রবিউল ইসলামের মা কামনুন্নেসা বেগম।

তিনি বলেন, ‘উপযুক্ত বিচার হোক। সরকার এমন বিচার করুক, বিচারক এমন বিচার করুক যা সারা বিশ্বের মানুষ দেখবে, মানুষকে এভাবে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলে তার পরিণাম কী হয়।’

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহত হন মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত. আব্দুল মালেকের বড় ছেলে এসি রবিউল ইসলাম।

২০১২ সালে নিজ উদ্যোগে গ্রামের ঝড়ে পড়া প্রতিবন্ধী শিশুদের পড়াশুনার জন্য রবিউল নির্মাণ করেন ব্লুমস নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান, পুরো স্কুল জুড়ে রয়েছে রবিউল ইসলামের স্মৃতি, শুধু নেই তিনি। স্বেচ্ছাসেবী কয়েকজন সদস্যের অক্লান্ত চেষ্টায় ধীরগতিতে এগিয়ে যাচ্ছে রবিউল ইসলামের স্বপ্নের এই প্রতিষ্ঠান।

এসি রবিউল ইসলামের ছোট ভাই শামসুজ্জামান শামস জানান, ২৭ নভেম্বরের রায়টি হবে একটি দৃষ্টান্তমূলক রায়। এই রায়ের মধ্য দিয়ে প্রমাণ হবে যে, দেশবাসী এবং সরকার জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয়নি বা দিবেও না। এই রায়ের দিকে শুধু দেশবাসী নয় বরং বিশ্ববাসীও তাকিয়ে আছে।

স/এষ্