পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নবগঠিত এসবিএফ স্পোর্টিং ক্লাব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবগঠিত ক্লাব কার্যালয়ের উদ্বোধন করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। গাজী ফয়সাল রাশেদ সনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, সরবানু বেগম, আমজাদ আলী গোলদার, কওছার গোলদার, মালেক সরদার, নাজমুল হাসান লিটু। উপস্থিত ছিলেন, সোহাগ, শাহিনুর, ইমামুল, আজিজুল, সেলিম, রবি, হাবিব, ইমন, হারুন, আশরাফুল, তৈয়েবুর, সবুজ, জনি, ফারুক, কালাম, মুন্না, কামাল, সাওন, রাসেল ও সাইফুল ইসলাম।
স/শা

