ঢাকাবুধবার , ১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এলিগেন্ট অনূর্ধ্ব-১৬ বিজয়ী ক্যান্ডিডেট মাস্টার নীড়

admin
মে ১, ২০১৯ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আজ যেন অভিনব এক দৃশ্যের দেখা মিললো এলিগেন্ট উত্তরা প্রাঙ্গনে। ছোটো ছোটো শিশুদের হাতে এ কেমন নৈপুণ্য! ছোটোরা আর যেন ছোটো নেই, হয়ে উঠেছে একেকজন ঝানু ঝানু ক্ষুদে দাবাড়ু। অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী এলিগেন্ট উত্তরা অনূর্ধ্ব-১৬ ফিদে র‍্যাপিড রেটিং টুর্নামেন্ট।

প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন বাংলাদেশের অন্যতম কনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়। রানার আপ হন মোঃ রাজিব হাসান। তৃতীয় থেকে চতুর্থ স্থান অধিকার করেন যথাক্রমে সাইয়েদ শাফাত মাহমুদ, ওয়ার্সিয়া খুশবু এবং কাজী জারিন তাসনিম। অনূর্ধ্ব-১৬ সেরা বালক স্থান জয় করে নেন রামিন আহমেদ এবং সেরা বালিকা হন তাসনিয়া তারান্নুম অর্পা। অনূর্ধ্ব -১৪ সেরা বালক স্থান জয় করেন শাদাত কিবরিয়া আয়ান। অনূর্ধ্ব-১২ সেরা বালক হন রুশিল আধিন রেজা। অনূর্ধ্ব-১০ সেরা বালক হন মোঃ মোহাইমিন উদ্দীন নায়েব এবং সেরা বালিকা হন ইনায়া জামান খান। অনূর্ধ্ব-০৮ সেরা বালক হন সাতভিক সাহা এবং সেরা বালিকা হন গুনগুন ভৌমিক। সর্বকনিষ্ঠ ক্যাটাগরি অনূর্ধ্ব-০৬ সেরা বালক স্থান জয় করেন সাফায়াত কিবরিয়া আযান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন বাংলাদেশের অন্যতম দাবা গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন র‍্যাব হেডকোয়ার্টার্সের ডেপুটি জেনারেল ডিরেক্টর এবং মোটিভেশনাল স্পিকার খালিদ মাহমুদ আব্দুল্লাহ এবং চেসবিডি ডট কম-এর সম্পাদক মোরসালিন আহমেদ । সভাপতিত্ব করেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মলি।

স/এষ্