ঢাকাসোমবার , ১৬ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এরশাদের বক্তব্যে আমলে নেয়ার কোন যুক্তিকতা নেই

admin
এপ্রিল ১৬, ২০১৮ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া, ১৬ এপ্রিল ২০১৮ ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল অলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশের মানুষ জানেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের বয়স এখন নব্বই এর কোঠায়। একজন বয়স্ক মানুষ কখন কোথায় কি বলে তা বক্তব্যের মধ্যে আসে না। তিনি বলেন, আওয়ামীলীগের জনপ্রিয়তা যদি শূণ্যের কোঠায় হয় তাহলে দুইদিন আগে এরশাদ সাহেব বললেন আওয়ামীলীগের সাথে তারা সত্তরটি আসনে নির্বাচনে শরিক হতে চাই। তিনি আরো বলেন,এরশাদ সাহেবের বয়স হয়েছে। তাই এই বয়সে তার বক্তব্যে আমলে নেয়ার কোন যুক্তিকতা নেই।
সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া গালর্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে “বর্তমান সরকারের জনপ্রিয়তা এখন শূন্য”জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
“আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় মন্তব্য করে হানিফ বলেন, খালেদা এতিমের টাকা আত্মসাতের দায়ে আদালতের রায়ে দন্ডিত একজন কয়েদি। তার সাথে যদি গণতন্ত্রকে মিলিয়ে ফেলা যায় সেটা হবে জাতির জন্য দূভাগ্যজনক। তিনি বলেন, যে সাবেক প্রধানমন্ত্রী এতিমের টাকা আত্মসাতের দায়ে কারাগারে থাকেন তার কাছ থেকে গনতন্ত্র, লৌকিকতা কোন কিছু হাতি আশা করে না।
এ সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জজ কোটের পিপি এ্যাড. অনুপ নন্দী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহমেদসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স/এষ্