ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এমপি বাদশার ভাই খুন!

nayem ahmed
আগস্ট ২৯, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বিবদমান দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা এমপির ফুফাতো ভাই হাসিনুর রহমান (৫২)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সকাল সাড়ে ৭ দিকে উপজেলার ফিলিপনগর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

সকাল পৌনে ৯টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসিনুর রহমান ব্যবসায়ী ও কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয়রা জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক বছর আগে ঈদের দিন ওই এলাকায় শাহাবুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। শাহাবুলের হত্যার পরে দ্বন্দ্ব আরো বেড়ে যায়। এরই জেরে আজ শনিবার সকালে হাসিনুর রহমান ওই বাজারে মাছ কিনছিলেন। এসময় পেছন দিক থেকে নিহত শাহাবুলের বাবা মজিবর রহমান (৪০) তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্দার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নিশিকান্ত এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

’নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

স/এন