ঢাকাবৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এবার বাংলাসহ ১৫টি ভাষায় ই-মেইল অ্যাড্রেস তৈরির সুযোগ


ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

এবার বাংলাসহ ১৫টি ভাষায় ই-মেইল অ্যাড্রেস তৈরির সুযোগ করে দিচ্ছে মাইক্রোসফট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই সুযোগ দিচ্ছে মাইক্রোসফট।

জানা গেছে, অফিস ৩৬৫, আইটলুক ২০১৬, আউটলুক ডট কম, এক্সচেঞ্জ অনলাইন ও এক্সচেঞ্জ অনলাইন প্রোটেকশন-এর ক্ষেত্রে এই সুবিধা কার্যকরী হবে। যে ১৫টি ভাষায় এ সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো-বাংলা, হিন্দি, কোঙ্কনি, মৈথিলি, বোরো, ডোগ্রি, মারাঠি, নেপালি, সিন্ধি, গুজরাতি, মণিপুরি, পাঞ্জাবি, তামিল, তেলুগু ও উর্দু।

ইন্টারনেটে ওইসব ভাষার ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে আউটলুক অ্যাকাউন্টের মাধ্যমে আঞ্চলিক ভাষায় ই-মেইল খুলতে পারবেন। আউটলুকের মাধ্যমে আঞ্চলিক ভাষায় ই-মেইল পাঠানো বা রিসিভ করাও যাবে।

মাইক্রোসফট ইন্ডিয়া’র মিতুল প্যাটেল জানান, যোগাযোগ আরও আধুনিক করতে ১৫টি আঞ্চলিক ভাষায় ই-মেইলের কথা ভাবা হয়েছিল। সেটিই এখন প্রয়োগ করা হয়েছে।

মাইক্রোসফট এড ব্রাউজার, বিং সার্চ, বিং ট্রান্সলেটর ওয়েবসাইট, মাইক্রোসফট অফিস ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেস, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও স্কাইপে-তে এই সুবিধা পাওয়া যাবে বলে জানা যায়।

স/মা