ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এবার পদ্মাসেতু দিয়ে বাণিজ্য মেলায় ঢুকতে হবে

admin
ডিসেম্বর ২৬, ২০১৭ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে পদ্মাসেতুর আদলে আরও একটি সেতু নির্মিত হচ্ছে। নতুন বছরের প্রথম দিন থেকে রাজধানীর শেরে বাংলা নগরে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিবারের মতো এবারও বাণিজ্য মেলার আয়োজন আরও আকর্ষণীয় ও নান্দনিক করে তুলতে মেলার প্রবেশদ্বার তৈরিতে থাকছে ভিন্নতা। আর তা হচ্ছে, পদ্মাসেতুর আদলে নির্মিত হচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক! তারই জন্য তোরজোড় চলছে রাজধানীর শেরেবাংলা নগরে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মাঠে।

পদ্মাসেতুর আদলে বাণিজ্য মেলায় প্রবেশের প্রধান ফটক নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। দেশের মূল পদ্মাসেতুর মতো এ সেতুটিরও একটি স্প্যান বসানো হয়েছে। শ্রমিকেরা জানান, সেতুটি নির্মাণ করতে গিয়ে বেশ মজাই পাচ্ছেন তারা।

এ ছাড়া মেলার মাঠে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে- মূল প্যাভিলিয়ন নির্মাণ শেষে এখন সৌন্দর্য বর্ধন ও পলিশের কাজে সময় দিচ্ছেন কর্মীরা। তবে কিছু স্টল নির্মাণের কাজ সবে শুরু হয়েছে।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীনস্ত সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে প্রতিবছর এ মেলার আয়োজন করে। আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৩তম আসর।

এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৫৪০টি। তবে গত বছর মেলায় অংশ নিয়েছিল ৫৮৪টি প্রতিষ্ঠান। সেই হিসেবে এবার মেলায় স্টল কমছে ৪৪টি।

জানা গেছে, জনগণের চলাচলের সুবিধার্থে এবার স্টলের সংখ্যা কমানো হয়েছে। মাসব্যাপী এবারের মেলায় বাংলাদেশসহ ১৭টি দেশ অংশ নেবে।

প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। বড়দের জন্য প্রবেশ ফি ৩০ টাকা আর ছোটদের জন্য ২০ টাকা।

স/এষ্