এবার দূর্গা পূজায় আটিগ্রাম ইউনিয়নের ভূমিকা ছিলো অতুলনী
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানকিগঞ্জ প্রতনিধি: সোমবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মবলম্বীদের সবচেযয়ে বড় উৎসব শারদীয়া দুর্গোৎসব। এবার দূর্গা পূজায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের পাশাপাশি অতুলনীয় ভূমিকা রেখেছেন, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-এ আলম সরকার ও বাংলাদেশ আওয়ামীলীগ আটিগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস.এম দুলাল হোসেন।
ষষ্টমীদিন সকাল থেকে বিসর্জনের দিন গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ঘুরে খোজখবর নেন। এসময় তিনি বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথে কুশল করেন ও পূজা উদযাপন সফল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা দেন। এছাড়াও তাদের ব্যক্তিগত অর্থায়নে মন্দির কমিটির হাতে নগদ অর্থ সহায়তা করেন। তাদের এই কার্যক্রমে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক প্রশংসিত হন।
মানিগঞ্জ সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কালিদাস সরকার বলেন, আটিগ্রাম ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সফলতার সাথে পূজা কার্যক্রম শেষের দিকে ধাবিত করেছেন। প্রশাসনের পাশাপাশি তাদের প্রশংসার দাবীদার তিনি।
মোঃ নূর-এ আলম সরকার বলেন, এবারের পূজা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। একদিকে করোনা ভাইরাসের প্রভাব অন্যদিকে বৈরি আবহাওয়া। আইনশৃংখলা বাহিনী আমাদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছেন।
এছাড়াও পূজা কমিটির স্বেচ্ছাসেবীরা সবসময় সজাগ ছিলেন। স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মন্দিরে আগত ভক্তদের অনুরোধ করা হয়েছিলো। পূজামন্ডবে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, ৩ ঘন্টা পর পর স্প্রে করা হয়েছে জীবাণু নাশক।
স/এস্

