ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের পর, এবার চঞ্চল চৌধুরীর নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে। সম্প্রতি একটি গণমাধ্যমের ফেসবুক লাইভে এসে এমনটা নিজেই জানিয়েছেন চঞ্চল।
নাট্যনির্মাতা গোলাম সোহরাব দোদুলের পরিচালিত ছবিতে দেখা যাবে চঞ্চল-নুসরাত জুটিকে। আগামী মার্চে শুরু হবে এর দৃশ্যধারণ। তবে এখনও নাম ঠিক হয়নি ছবিটির।
জানা গেছে, নুসরাতের সঙ্গে ছবিটির ব্যাপারে কথাবার্তা হয়েছে। তিনি মৌখিকভাবে রাজি হয়েছেন। তবে এখনও চুক্তি স্বাক্ষর হয়নি।
সবশেষ ‘আয়নাবাজি’ ছবিতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। বর্তমানে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ ছবির কাজ করছেন তিনি।
স/গচ

