ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এবারও ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো

admin
ডিসেম্বর ৮, ২০১৭ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ফের ব্যালন ডি’অর পেলেন পর্তুগাল অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো৷ এ নিয়ে পাঁচবার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রোনালদো ৷

গত বছর লিওনেল মেসিকে হারিয়ে তিনিই সেরা হয়েছিলেন৷ এবারও মেসি ধরাশায়ী হলেন রোনালদোর কাছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের আইফেল টাওয়ারের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে ফিফার তরফ থেকে বর্ষসেরার সেই ট্রফি তুলে দেওয়া হয় রোনালদোর হাতে৷

বিশ্ব ফুটবলে সর্বোচ্চ সম্মান হিসেবেই বিবেচিত হয় এই পুরস্কার৷ প্রতিবছর এই পুরস্কার জিততে তৎপর থাকেন বিশ্বের সকল ফুটবলাররা৷ গত কয়েক বছরে যদিও সেরার লড়াই চলছে মূলত মেসি ও রোনালদোর মধ্যে৷ এবারও তাই হয়েছে৷ তবে বার্সেলোনার তারকা ফুটবলার মেসিকে হারিয়ে দিয়েছেন রোনালদো৷ ১৭৩ জন সাংবাদিকের ভোটে তিনিই হয়েছেন সেরা৷ মেসি এবার দ্বিতীয় স্থানে৷ তিন নম্বরে রয়েছেন নেইমার।

২০০৮ সালে প্রথমবার ব্যালন ডি’’অর পেয়েছিলেন রোনালদো৷ ২০১৩ ও ২০১৪ সালেও ফিফা ব্যালন ডি’অর জেতেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার৷ তারপর ফিফার ব্যালন ডি’অর প্রদানে এসেছে বিবর্তন৷ ২০১৬ সালেও ব্যালন ডি’অর জেতেন রোনালদো। চলতি বছরে এই পুরস্কার পেয়ে রোনাল্ডো ছুঁয়ে ফেললেন চির প্রতিদ্বন্দ্বী মেসিকে৷ দুই তারকাই পাঁচবার করে জিতলেন ব্যালন ডি’’অর৷

স/মা