ঢাকাবুধবার , ২৮ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এফবিসিসিআই’র পরিচালক যশোদা জীবন দেবনাথ

abu naser
এপ্রিল ২৮, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক পদে ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া পরিচালক পদে ড. যশোদা জীবন দেবনাথ সহ মোট ৭৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী ৫ মে সংগঠনটির সাধারণ সদস্যদের নেতা নির্বাচনের জন্য ভোট দিতে হবে না। ৭ মে বিকেল ৩টায় নির্বাচিত (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) পরিচালকরা ২০২১-২০২৩ মেয়াদের জন্য সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয় জন সহ-সভাপতি নির্বাচন করবেন। ৯ মে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক, টেকনো মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মাইক্রো শিল্প ক্যাটাগরিতে চার বার সিআইপি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। তিনি কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এর পরিচালক ও ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

ড. যশোদা জীবন দেবনাথ সরকারি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান। তিনি ২০০৬ সালে প্লাস্টিক কার্ড আইডি লিমিটেডের পরিচালক, ২০১১ সালে প্রটেক্টশন অন প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান, ২০১২ সালে রাজেন্দ্র ইকো রিসোর্ট, একই সালে ইমপুরুভমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর পরিচালক, ২০১৩ সালে মানিপ্লান্ট লিংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, একই সালে টেকনোকনফিডেন্স সিকিউরিটিস লিমিটেড এর চেয়ারম্যান, ২০১৫ সালে ডেল্টা ফোর্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, একই সালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালক, ২০১৯ সালে এন আর বি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, ২০১৯ সালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পরিচালক, পে-ইউনিয়ন (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, লেনদেন বিডি লিমিটেড এর চেয়ারম্যান, শ্যামপুর সুগার মিল লিঃ এর পরিচালক (স্বতন্ত্র), ব্যাংকিং লিজিং এবং সিক ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান, ২০২০ সালে এনআরবি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডে এর পরিচালক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেন।

ড. যশোদা জীবন দেবনাথকে ফরিদপুরের মানুষ শুধু জেলার গর্ব হিসেবে নয় সারাদেশের গর্ব হিসেবে মনে করে থাকেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক পদে ফরিদপুরের সন্তান ড. যশোদা জীবন দেবনাথকে মনোনিত করায় জেলাবাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

২০২১- ২৩ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে মোট ৮৩ জন প্রার্থী হয়েছেন। মোট পদের সংখ্যা ৮০টি। এর মধ্যে মনোনীত পরিচালক পদে চেম্বার গ্রুপে ১৭টি ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৭টি পদে বিপরীতে ১৬ জন করে মোট ৩২ জন প্রার্থী হয়েছেন। দুটি মনোনীত পরিচালক পদে প্রার্থী দেয়নি গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বায়রা।চেম্বার গ্রুপ থেকে মনোনীত পরিচালক হয়েছেন যশোদা জীবন দেবনাথ।