পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বিভিন্ন উপজেলার ৩৭ জন মুসল্লি দালালের খপ্পরে পড়ে ঠিক শেষ মুহুর্তে যাওয়া হলো না ৩৭ মুসল্লীর ।
হজে পাঠানোর কথা বলে কথিত মোয়াল্লেমসহ একটি চক্র কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে। এ অবস্থায় ৩৭ মুসল্লী দিশেরা হয়ে এদিক ওদিক ছুটছেন।
এদের কেউ জমি বিক্রি করে কেউ গরু বিক্রি করে হজের জন্য টাকা জমা দিয়েছেন।স্বপ্ন ছিলো হজ্জ করতে যাবে।
জানা যায়,পঞ্চগড়ের বিভিন্ন উপজেলার মোট ৩৭ জনের কাছ থেকে হজে নিয়ে যাওয়ার কথা বলে টাকা নেন সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট এলাকার ওয়াছেদ আলী নামে এক মোয়াল্লেম। তাদের কাছ থেকে দুই থেকে চার লাখ টাকা নিয়ে প্রাক-নিবন্ধনও করা হয়।
কিন্তু, কিছুদিন পর কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিল নামে এক ব্যক্তির যোগশাজসে কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান ওয়াছেদ।
এদিকে জেলার বিভিন্ন উপজেলার ৩৭ জনের কাছ থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে সানফ্লাওয়ার এয়ার লিংকার্স ও এটিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডসহ বিভিন্ন এজেন্সির নামে নিবন্ধন দেখানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ,পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ফকিরপাড়া এলাকার মোয়াল্লেম ওয়াছেদ আলী ও কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিল এটিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ও সানফ্লাওয়ার এয়ার লিংকার্সসহ বিভিন্ন হজ এজেন্সির নামে দুই লাখ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেছেন।
তারা শেষ দিকে এসে টালবাহানা করেন ওয়াছেদ। একপর্যায়ে ঘা ঢাকা দেয় ওয়াছেদসহ প্রতারক চক্রের সবাই। এতে হজের আগ মুহূর্তে দিশেহারা হয়ে পড়েন ৩৭ জন মুসল্লি। ভুক্তভোগীরা তাদের টাকা উদ্ধারসহ প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তারা।
তেঁতুলিয়া উপজেলার মুক্তিযোদ্ধা বশির আলম বলেন,পবিএ হজে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধা ভাতা থেকে জমিয়ে জমা দিয়েছিলাম। কিন্তু প্রতারক মোয়াল্লেমের কবলে পড়ে হজে যাওয়া হলো না। আমাদের টাকা উদ্ধারসহ পরবর্তী বছরে যেন আমরা হজে যেতে পারি সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।
পঞ্চগড় জেলা শহরের মিলগেট এলাকার ক্বারী কছিম উদ্দিন বলেন, শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারি প্রতারকের খপ্পরে পড়েছি। তারা গাঢাকা দেয়। আমাদের ভুয়া মেডিকেল করিয়েছে তারা।
আমাদের কাছ থেকে টাকা নিয়ে জমা দেয়নি। এমনকি আমাদের পাসপোর্টগুলোও তাদের হাতে আছে। আমরা আমাদের টাকা ও পাসপোর্ট উদ্ধারসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
অভিযুক্ত ওয়াছেদ আলীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন বলেন, ভুক্তভোগী ৩৭ জনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাদের হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন হলেও মূল নিবন্ধন বাকি থাকায় সরকারিভাবে সহযোগিতা করার সুযোগ নেই। তবে,তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স/এষ্

