ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এক ভিন্ন মাত্রার ইফতার আয়োজন 

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ১০, ২০২২ ৩:০১ পূর্বাহ্ণ
Link Copied!

এক ভিন্ন মাত্রার ইফতার আয়োজন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে ‘সবাই মিলে ইফতার’ স্লোগানকে প্রতিপাদ্য করে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৮ এপ্রিল) এক ব্যতিক্রমধর্মী  ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

ঐতিহাসিক হারুন উদ্যানের কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে মাহে রমজানে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে  প্রতিদিন ইফতারের আয়োজন করেছে এই সংগঠনের সদস্যরা । ইফতার মাহফিলে  সংগঠনটির নেতৃবৃন্দসহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এই ভিন্ন রকম আয়োজন সম্পর্কে জানতে চাইলে এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাতা  আবু কাউছার চৌধুরী রন্টি ও সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব  জানান, আজ থেকে প্রতিদিন আমরা আমাদের সামর্থ অনুযায়ী  আপামর জনসাধারণের জন্য ইফতার এর আয়োজন  করবো।

আমাদের এ চেষ্টায় সবাই সামিল হতে পারবে। ধনী-গরীব সবাইকে  এই মহতী আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। তারা আরও জানান আমাদের এই কার্যক্রম রোজার শেষ দিন পর্যন্ত চলবে।

স/বি