একম্যাচে দুই সেঞ্চুরিতে ৪৪১ রান, ৮ উইকেটে ম্যাচ জিতল বরিশাল
রাহুল রাজ : বরিশাল যখন ২২১ রান তুলে জয় নিজেদের করে মাঠ ছাড়ছিল তখনও খেলার বাকি ১১ বল।
আর এতেই বোঝা যায় রান তোলার ঝড় উঠেছিল মিরপুরের। পারভেজ হোসেন ইমন ৪২ বলে ৭ ছক্কা ও ৯ বাউন্ডারিতে অপরাজিত ১০০ রানে সাথে তামিম ইকবালের ৩৭ বলে ৫৩ রানে ভর করে রাজশাহীর ছুঁড়ে দেওয়া ২২১ রানের পর্বত ৮ উইকেট অক্ষত রেখে ১১ বল আগেই টপকে যায় ফরচুন বরিশাল।
এক টি- টোয়েন্টি ম্যাচে দুই দলে মিলে এদিন রান তুলেছিল ৪৪১। দুই দলের মোট ২৮ টি ছক্কায় মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে এদিন ছিল অন্য রকম এক ক্রিকেট ম্যাচ। ব্যাটিং উইকেটে দুই দলের বোলারেরাই চোখে দেখিছিল শর্ষেফুল।
ওভার প্রতি ১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের প্রতি মাত্রছাড়া নির্দয় ব্যাটিং করে পারভেজ হোসেন ইমন আবারও প্রমান করে ক্রিকেটে শেষ বলে কোন কথা নেই।
৮ ডিসেম্বর মিরপুর শেষে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে এবারের বঙ্গবন্ধু টি- টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম শতক (১০৯) রান আসে নাজমুল হাসান শান্ত ব্যাট থেকে। তার ব্যাটে ভর করে রাজশাহী এবারের আসরের সবচেয়ে বেশি ২২০ রানের পুঁজি পায়।
বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপের ১৫ তম ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিভাগের শিল্পকর্ম দেখেছে ক্রিকেট ভক্তরা।
রাজশাহীর পক্ষে ৫৫ বলে ১১ ছয় এবং ৪ বাউন্ডারিতে নাজমুল হাসান শান্ত করেন ১০৯ এবং আসিছুল ইসলাম ইমন ৩৯ বলে যোগ করেন ৬৯ রান। বরিশালের পক্ষে শেষ ওভারে কামরুল ইসলাম রাব্বি নিজের হ্যাট্রিক সহ তুলে নেয় চার উইকেট।
মিনিস্টার গ্রুপ রাজশাহী ৭ উইকেট হারিয়ে বরিশালের সামনে ২২০ দাঁড় করিয়ে জয়ের বিষয়ে অনেকটা অনেকটা নিশ্চিন্তে ছিল। কিন্তু ক্রিকেটে যে কোন কিছুই যে ঘটতে পারে সেই প্রমাণ পেতে রাজশাহীতে ১৮.১ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়।
রাজশাহীর পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন একটি মাত্র উইকেট তুলতে সক্ষম হন।
প্রথম ম্যাচের দেখাতেও বরিশাল ১ রানে ম্যাচ জিতে নিয়েছিল।
ম্যাচ সেরা নির্বাচিত হন : পারভেজ হোসেন ইমন।

