বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোর-নড়াইল সড়কের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কের বেহাল দশায় বাঘারপাড়ার জোকা গ্রামের সাধারণ মানুষ দিশেহারা। জোকা গ্রামটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলার বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে যশোর-নড়াইল সড়ক থেকে মাত্র এক কিলোমিটার দুরে অবস্থিত।
এ গ্রামে ছয় শতাধিক লোকের বসবাস। শিক্ষক সহ বেশ কিছু চাকরিজীবী, কৃষক একং ব্যবসায়ীর বসবাস রয়েছে এ গ্রামে। কৃষকদের উৎপাদিত নিত্যপন্য বাজারজাত করা সহ চাকরিজীবী, ব্যবসাী এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র মাধ্যম এ সড়কের বেহাল দশায় সাধারণ মানুষ দিশেহারা। সাধারণ মানুষকে প্রতিদিন এই কাচা রাস্তা দিয়ে কাদাজল ভেঙ্গে প্রায় এক কিলমিটার রাস্তা পাড়ি দিয়ে যশোর-নড়াইল সড়কে উঠতে হয়।
বিশেষ করে বর্ষাকাল এ গ্রামবাসীদের চলাচলের জন্য অভিশাপ হয়ে দেখা দেয়। ভোট আসে ভোট যায়, দেশের অন্যান্য অঞ্চলের ভোটারদের মত এ গ্রামের ভোটারদের ভোটে এ পর্যন্ত বহু নেতা, এমপি, চেয়ারম্যান- মেম্বর বা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও ভোটের আগে দেয়া ওয়াদা কেউ মনে রাখে না বলে এ গ্রামের বাসিন্দা হিমাংশু বিশ্বাস অতি দুঃখের সাথে জানান। এ গ্রামের আরো একজন বাসিন্দা শিবুপদ সরকার মরনফাদ এ রাস্তার বর্ননা গিয়ে অতি দুঃখের সাথে বলেন, বর্ষাকালে আমাদেরকে মনে হয় বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা।
হাটুকাদা ভেঙ্গ পথ চলতে চলতে এ গ্রামের সাধারণ মানুষ ক্লান্ত-পরিশ্রান্ত। অবহেলিত জোকা গ্রামবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদের দুঃখ-কষ্ট লাঘবের জন্য যশোর-নড়াইল সড়ক হতে করিমপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মরনফাদ ক্ষ্যাত বেহাল দশায় জর্জরিত এ সড়কটিকে পাকা করনের জোর দাবী জানিয়েছে।
স/ম

