ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

একদিন পর অনুশীলনে নেমেছে সাকিব, বল ছুঁড়েছেন হাসান কিপিংয়ে মুশফিক

admin
আগস্ট ২৮, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

একদিন পর অনুশীলনে নেমেছে সাকিব, বল ছুঁড়েছেন হাসান কিপিংয়ে মুশফিক

রাহুল রাজ : বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর একদিন পর যোগ শনিবার দুপুরে দিয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর কোয়ারেন্টাইনের ৭২ ঘণ্টা পূরণ না হওয়ায় নির্ধারিত সময়ে অনুশীলনে যোগ দিতে পারেননি এই বিশ্বসেরা।

এই অনুশীলন চলবে ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত। পাঁচটি টি-টোয়েন্টির এই সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। বাকি ৪টি খেলা হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টায় সবগুলো খেলা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আসন্ন সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১৯ জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

এদিকে অনুশীলনে যেখানে দেশসেরা উইকেটরক্ষক কাজী নুরুল হাসান সোহান জায়গা ছেড়ে দেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিক রহিমকে।

মুশফিকুর রহিম বরাবরের মতোই অনুশীলনে সবচেয়ে এগিয়ে। ড্রেসিংরুম থেকে বেরিয়ে নিজের কমফোর্ট জোন খুঁজে নেন। শুরুতে হাল্কা নকিংয়ের পর দীর্ঘক্ষণ সুইপে শরীরের জড়তা কাটান। ব্যাট রেখে মুশফিক তুলে নেন কিপিং গ্লাভস। কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে চলে তার কিপিং অনুশীলন। ফিল্ডিং কোচ রায়ান কুক হাই ক্যাচ অনুশীলন করাচ্ছেন কাজী নুরুল হাসান সোহান ও লিটন দাসকে। সোহান মিড উইকেট বরাবর, লিটন লং অনে।

দুজনের হাই ক্যাচ ও মুশফিকুর কিপিং পুরোপুরি ইঙ্গিত দিচ্ছিল, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে উইকেটের পেছনে সফলভাবে দায়িত্ব সামলানো সোহানকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে।

স/এষ্