একটি নিখোঁজ সংবাদ
ময়মনসিংহ ব্যুরো-
হৃদয় সরকার(২২) নামে একটি ছেলের সন্ধান পাওয়া যাচ্ছে না। তার বাবার নাম : শ্যামল সরকার, মা: শিউলী রানী সরকার, সাং: ২৯ নং কালীবাড়ী বাইলেন, ৯ নং ওয়ার্ড, ময়মনসিংহ সদর। সে পেশায় একজন ছাত্র, তার উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখ মন্ডল গোলাকার, ছোট ছাটা চুল। তার পরনে ছিল সাদা রংয়ের গেঞ্জি ও কালো রংয়ের ট্রাউজার।
হৃদয় গত ১৩/০৮/২০২১ ইং দুপুর আনুমানিক ২ টায় বাসা থেকে বেড়িয়ে যায়, তার পর অনেক খোঁজা খুজির পরও তাকে পাওয়া যায় নাই। পরে ময়মনসিংহ কোতোয়ালী থানায় ১৪/০৮/২০২১ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি নং-৯৬১।
ছেলেটির সন্ধান পাওয়া মাত্র যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ – ০১৭৯০ ৮০৪৪০৬
স/বি

