ঢাকামঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

একই গ্রুপে শেখ জামাল-শেখ রাসেল

admin
মে ৯, ২০১৭ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

সময়মতো ফেডারেশন কাপ শুরু হবে তো? বকেয়া আদায় ও অন্যান্য দাবি-দাওয়া নিয়ে যে সাত ক্লাব জোট বেধে বাফুফেতে চিঠি দিচ্ছে তারা কী মৌসুমসূচক এ টুর্নামেন্টে অংশ নেবে? এসব প্রশ্নের মধ্যেই মঙ্গলবার দুপুরে বাফুফে ভবনে হয়ে গেলো ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠান।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী অবশ্য বলেছেন, ‘সাত ক্লাবের বিষয়টি আমাদের জানা নেই। ক্লাবগুলো যেহেতু এবার শক্তিশালী দল গঠন করেছে তারা খেলবে বলেই আমার বিশ্বাস। বাফুফের সঙ্গে ক্লাবগুলো লেনদেন সবসময়ই থাকে।’

প্রিমিয়ার লিগের ১২ দল নিয়েই এবার অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ- সে খবর পুরোনো। দলগুলো কে কোন গ্রুপে খেলবে তার ড্র অনুষ্ঠান হয়ে গেলো মঙ্গলবার। উল্লেখ করার মতো একটাই এক গ্রুপে পড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। ‘বি’ গ্রুপের অন্য দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

১২ ক্লাবকে প্রথমে তিনটি পাত্রে রেখে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে চার গ্রুপে ফেলা হয়। আরামবাগ ক্রীড়া সংঘ গত ফেডারেশন কাপের রানার্সআপ হলেও তাদের স্থান হয়নি শীর্ষ বাছাই দলগুলোর পাত্রে। কারণ, গত ফেডারেশন কাপের নয়, বাফুফে শীর্ষ দল নির্ধারণ করেছে সর্বশেষ প্রিমিয়ার লিগের ফলাফলের ভিত্তিতে।

১৩ মে ফেডারেশন কাপ মাঠে গড়াবে। ফাইনাল হবে ৪ জুন। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফেডারেশন কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন। ড্র অনুষ্ঠানেই বাফুফে ও স্পন্সর প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চূক্তি হয়েছে। এ ছাড়া ফেডারেশন কাপে কো-স্পন্সর থাকছে- ট্রান্সকম ফুড লি., প্রগতী ইনস্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপ ও ট্রেজার সিকিউরিটিস লি.।

গ্রুপ ‘এ’ : আবাহনী, মুক্তিযোদ্ধা ও সাইফ এসসি।
গ্রুপ ‘বি’ : শেখ জামাল, শেখ রাসেল ও ফরাশগঞ্জ।
গ্রুপ ‘সি’ : চট্ট.আবাহনী, আরামবাগ ও মোহামেডান।
গ্রুপ ‘ডি’ : ব্রাদার্স, রহমতগঞ্জ ও বিজেএমসি।

স/নিপা