ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এএসপি শিপন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

admin
নভেম্বর ১৪, ২০২০ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

এএসপি শিপন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের ৩৩তম ব্যাচের ছাত্র ও পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা জাহাঙ্গীরনগর, মানিকগঞ্জ’ এর সদস্যরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আমরা জাহাঙ্গীরনগর, মানিকগঞ্জ এর আহ্বায়ক এস এম আসলাম রেজার সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মুজিবুর রহমান কণক, সদস্য গিরীন্দ্র কুমার রায়, জাফর ইকবাল, মাহিদুল ইসলাম মাহিসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

স/এষ্