ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এইস,এস,সি পরীক্ষায় ফেল করায় বাঘারপাড়ায় বিষপানে এক ছাত্রীর আত্মহত্যা

admin
জুলাই ২৫, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি : এইস,এস,সি পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে বাঘারপাড়ার এক দরিদ্র পিতার কণ্যা। মৃতের নাম রুম্পা সরকার। সে বোয়ালিয়া গ্রামের সনাতন সরকারের মেয়ে। রুম্পা ভাঙ্গুড়া কলেজের বানিজ্য বিভাগের এইচএসসির ফল প্রার্থী ছিল। রুম্পার পরিবার সূত্রে জানাগেছে, তার পিতা মাতা মাঠে কাজ করছিলেন। তারা বাড়িতে এসে দেখতেপান মেয়ে ঘরে দরজা লাগিয়ে ভিতরে ছটপট করছে। দরজা ভেঙ্গে মেয়েকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনায় রেফার্ড করেন। সেখানে গতকাল সোমবার বিকালে তার মৃত্যু হয়। রুম্পার কাকা গোকুল বিশ্বাস বলেন, বাড়িতে থাকা ফসলে ব্যবহার করা কীটনাশক পান করে রুম্পার মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রুম্পার লাশ বাড়িতে পৌছায়নি।

স/এষ্