ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উড়ে গেল জিম্বাবুয়ে! টাইগারদের জয় দিয়ে বছর শুরু

admin
জানুয়ারি ১৬, ২০১৮ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : নতুন বছরের হিসাবের খাতাটা জয় দিয়েই শুরু করল টাইগারেরা। ৭ বছর পরে ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মাশরাফি বাহিনী। তামিমের দশম শতক দেখতে না পেরে হতাশ অনেকে, বারে বারেই তাদের অনেকে বলেছে ইস আর কয়টি রান জিম্বাবুয়ে বেশি করলেই তামিমের শতক দেখতে পেতাম।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ ইউকেট হারিয়ে ২৮ ওভারেই জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে সর্বোচ্চ ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে, ম্যাচে গুরুত্বপূর্ণ ৩ উইকেট ও ৩৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সন্ধ্যায় শিশিরের সমস্যার কারণে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বারের মতো স্পিন দিয়ে ইনিংস শুরু করে বাংলাদেশ। পেসের বদলে স্পিন দিয়ে শুরু করার পরিকল্পনা যে ভুল ছিল না সেটি প্রমাণ করেন প্রথম ওভারেই।

ইনিংসের প্রথম বলেই সুলেমান মিরেকে আউট করেন সাকিব। তার পরের বলেই সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে কোন রান করেই সাজঘরে ফিরেন জিম্বাবুয়ে ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। মাত্র দুই রানে দুই উইকেট পড়ে যাওয়ায় দলের হাল ধরার চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর।

তবে দলীয় ৩০ রানে দলপতি মাশরাফির বলে মুশফিকের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন এই উদ্বোধনী ব্যাটসম্যান (১৫)। তার বিদায়ে দলকে টেনে তুলার চেষ্টায় থাকেন টেলর ও সিকান্দার রাজা। তবে ব্যক্তিগত ২৪ রানে মুস্তাফিজের বলে টেলরের ইনিংস থেমে গেলে দলের হাল ধরেন সিকান্দার রাজা।

দলীয় ৮১ রানে ওয়ালার ফিরে গেলে পিটার মুরকে নিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান রাজা। সিকান্দার রাজা তুলে নেন ক্যারিয়ারের ৯ম অর্ধশতক। ফিফটি করেই রান আউটের শিকার হন সিকান্দার। তবে শেষদিকে মুরের ৩৩ রানের উপর ভর করে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে হ্যাট্রিকের সম্ভবনা জাগিয়েও হয়ে উঠেনি রুবেলের। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং দু’টি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়। জার্ভিস, চাতারার বলে ভালো শুরু করলেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি বিজয়। সিকান্দার রাজার বলে ছয় মারতে গিয়ে আরভিনের হাতে ক্যাচ তুলে দেন বিজয়। ফলে ১৪ বলে ১৯ রানেই ইনিংস থেমে যায় বিজয়ের।

তবে তারপরেই ব্যাট করতে আসা সাকিব যেন আস্থার প্রতিদান দিতে থাকেন। এইদিন ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিন নম্বরে ব্যাটিং করতে আসেন সাকিব। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব-তামিম দলের রানের চাকা সচল রাখেন। দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছায় দল।

দু’জন মিলে ৭৮ রানের জুটি গড়েন। তবে ব্যাক্তিগত ৪৬ বলে ৩৭ রান করে সিকান্দার রাজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন সাকিব। সাকিবের আউটের পরেই ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম অর্ধশতক তুলে নেন তামিম। তবে শেষদিকে তামিমের অপরাজিত ৮৪ এবং মুশফিকের অপরাজিত ১৩ রানের উপর ভর করে ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজ শুরু হয় বাংলাদেশের।জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পান সিকান্দার রাজা।

সংক্ষিপ্ত স্কোর কার্ড:
জিম্বাবুয়ে: ১৭০/১০ (৪৯ ওভার)
টার্গেট: ১৭১ রান
বাংলাদেশ: ১৭২/২ (২৮.৩ ওভার)। সর্বোচ্চ রান: তামিম ৮৪* (৯৩)
ফলাফল: ৮ উইকেটে জয়ী বাংলাদেশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, সানজামুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), পিটার মুর, সিকান্দার রাজা, তেন্দাই চাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, ব্লেসিং মুজারাবানি, ম্যালকম ওয়ালার।

স/এষ্