ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উলিপুরে সড়কদূর্ঘটনায় এক নারীর মৃত্যু

admin
নভেম্বর ৩০, ২০১৯ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পৃথক সড়কদূর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় দুই শিশুসহ আহত হয়েছে অন্তত ৭জন।

স্থানীয়রা জানায়, শনিবার উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়ার মেলার ডোবার পাড় নামক স্থানে আলাউদ্দিনের স্ত্রী এলাছি বেগম (৬৫) রাস্তার ধারে বসে থাকলে দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে এলাছি বেগম ও অটোরিকশার যাত্রী পূর্ণিমা দাস (৪০) গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে এলাছি বেগমের মৃত্যু হয়।

হাতিয়া ইউপি চেয়ারম্যান বি.এম আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে সন্ধ্যায় ফকিরের হাট থেকে উলিপুর আসার পথে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাবেরতল নামক স্থানে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রী আলিফ (১৩) মোবাশ্বের (১৩) শেফালী বেগম (২৫) ছামাদ আলী (৭০) নিলা মনি (২৬) আছিয়া বেগম (৫৫) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছামাদ আলী ও আছিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার শাফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।