বাঘারপাড়ায় (সুজন) প্রতিনিধিদের সাথে
সাঈদ ইবনে হানিফ
নাগরিক জীবনের সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, নির্যাতিত, অবহেলিত, অসহায় মানুষের অধিকার আদায়ের সোচ্চার আন্দোলনের মাধ্যমে নাগরিক সমাজকে সচেতন করতে সুজনের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। জাতীয় আর্ন্তজাতিক ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন জাতী ও জনগোষ্ঠীর নাগরিক জীবনের যেকোন সমস্য ও সম্ভবনার বিষয়ে সুজনের প্রত্যেক প্রতিনিধিগন তাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন নাগরিকের ভূমিকা পালন করে থাকে। এই গতি ধারাকে আরো বেগবান করার লক্ষ্যে গতকাল দুপুরে সুশাসনের জন্য নাগরিক সুজন এর বাঘারপাড়া উপজেলা কমিটির প্রতিনিধিগণ উপজেলা ভাইচ চেয়ারম্যান মাষ্টার নাসির হায়দার এর কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাৎ করেন। এ সময় ভাইচ চেয়ারম্যান মায়ানমারের রহিঙ্গা মুসলমানদের নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন আজ পৃথিবীর সব থেকে বিপন্ন মানবতার স্বীকার রহিঙ্গা মুসলমানরা। বাংলাদেশ সরকার তাদের পক্ষে যেসব উদ্যোগ গ্রহণ করছে নিঃসন্দেহে তা প্রশাংসার দাবীদার।
স/মা

