ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উপজেলা পরিষদ নির্বাচনে বাঘারপাড়া আগ্রহ নেই ভোটারদের


মার্চ ১৯, ২০১৯ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ (বাঘারপাড়া): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দানের ক্ষেত্রে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না বাঘারপাড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের ভোটারদের মাঝে। প্রার্থীরা নিয়ম অনুযায়ী তাদের কর্মতৎপরতা চালালেও নিরুত্তাপ ভোটারদের উৎসাহ যোগাতে হিমসীম খাচ্ছেন। খোঁজ খবর নিয়ে জানা যায় আগামী ৩১ শে মার্চ যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে প্রার্থীরা পোষ্টার লিপলেট সহ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। বেশীর ভাগ প্রার্থীদের সাথে কথা বলে জানা যায় কেন জানি নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। তবে প্রার্থীরা যার যার মত করে দল মত নির্বিশেষে সকলকে ভোটের মাঠে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা ক্ষোভের বল্লে সাথে তারা জানায় জাতীয় নির্বাচনে চেষ্টা করেও ভোট দিতে পারেনি। এই নির্বাচনে কি হবে কি জানি? তাই ভোটের মাঠে যাব কিনা ভাবছি। তবে নিরাপেক্ষতা ও নিরাপদ ভোট দানের ক্ষেত্র তৈরী হবে বলে সাধারণ ভোটারদের আশ্বস্ত করেছেন প্রার্থীরা। স/রর