ঢাকাশনিবার , ১২ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকে ছাড় হবে না : জেলা প্রশাসক!

admin
মে ১২, ২০১৮ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা :
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন, সরকারী জায়গা দখলবাজ ও ভূমীদাতাকে উচ্ছেদ এবং ‘বেকারত্ব দূরীকরণে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
প্রশিক্ষণকালীন সময়ে ১’শ কিংবা প্রশিক্ষণ পরবর্তী ২’শ টাকা দৈনিক সম্মানী নেয়াটা মূল উদ্দেশ্যে নয় বরং শিক্ষা, অভিজ্ঞতা, ভবিষ্যতের গ্রহণযোগ্যতা ও নিজেকে প্রস্তুত করাই এ কর্মসূচীর আসল উদ্দেশ্য।
তাছাড়া সরকারী জায়গা দখল করে একাধিক প্রভাবশালীরা সরকারের উন্নয়ন চিত্র বাঁধাগ্রস্ত করে চলেছে তাদেরকে চিহ্নিত করুন এবং উপজেলা পরিষদকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হবে। তবে এটি দ্রুত সময়ের মধ্যে করা হবে তবে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশীয়ার উচ্চরণ করেন তিনি।
শনিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সুফলভোগীদের সাথে মত বিনিময়কালে সুফলভোগী ও সূধীজনের উদ্দেশ্যে প্রধান অতিথী’র বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।
জেলা প্রশাসক আরোও বলেছেন, ২য় বারের মতো আসা আমার এই উপজেলাতে কিন্তু উন্নয়নের ধারাবাহিকতা আরো বেগবান বাড়াতে হবে।
ইতিমধ্যে সরকারী জায়গা দখল করে যারা একের পর এক অবৈধ র্নিমান কাজ চালিয়ে গেছেন তারা সাবধান হয়ে যান অচীরে এর ব্যবস্থা নেয়া হবে।
সরকারী কর্মকর্তারা যদি কোন দূর্নীতির মাধ্যমে কাউকে সাহায্য করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।
তাছাড়া সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন পূরণে ও বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকার ন্যাশনাল সার্ভিসের ব্যবস্থা করেছে। তাই সকলকে এর মনোযোগী হয়ে দেশের জন্য কাজ করে যেতে পারলেই তাতেই মঙ্গল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক রফিকুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, ন্যাশনাল সাভিস কর্মসূচীর সুফলভোগী স্বপন, জাহাঙ্গীর, আসাদুজ্জামান, জয়নাল, রাবিয়া খাতুন, ওলিউর, টিটুসহ প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকা সঞ্জীব কুমার দাশের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী, নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর সিদ্দীক হোসেনসহ বিপুল সংখ্যক ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সুফলভোগীরা ও সুধীজন।

স/এষ্