নবাবগঞ্জ- দোহার প্রতিনিধি
দলমতের উর্দ্ধে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টাকে কাজে লাগিয়ে দোহার নবাবগঞ্জেও কাজ করতে হবে। রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন কাজে অংশ গ্রহণ করতে হবে। শুক্রবার বিকালে বর্ধনপাড়ায় নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে যন্ত্রাইল, বারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতীক দলের প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন । এসময় সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আয়োজিত সভায় এ কথা বলেন।
সাংসদ সালমা ইসলাম আরো বলেন, দোহার নবাবগঞ্জের অসমাপ্ত কাজ করতে আগামী নিবার্চনে জয়ী হতে প্রতিটি পাড়া মহল্লায় কাজ করতে হবে। এসময় জনগণের দাবির প্রেক্ষিতে উপজেলার বারুয়াখালীর আলালপুর ঘোসাইল সড়ক সংস্কার, যন্ত্রাইলের হরিশকুল গোয়াল বাড়ীর খাল ভরাট উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি অনুষ্ঠানে দীর্ঘগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগত ভাবে একটি কম্পিউটার প্রদান করেন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্য ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে সারা পৃথিবীর সাথে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে। আজকের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির উপর লেখাপড়া করার উৎসাহ প্রদান করতে হবে। তবেই আমরা উন্নত বিশ্বের সাথে প্রতিযোগীতায় টিকতে পারবো।
যোগদান অনুষ্ঠানে বারুয়াখালী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে নুর ইসলামে নেতৃত্বে ও যন্তাইল ইউনিয়ন জাতীয় পার্টির সার্বিক সহযোগিতায় আব্দুল মান্নানের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী সালমা ইসলামে হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলু, ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন খান, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমেদ, হুমায়ন কবির, জাহাঙ্গীর চোকদার, মুরাদ মিয়া, আব্দুল গফুর, আসাদুজ্জামান চৌধুরী রানা, ফারুক মোল্লা মতিয়ার রহমান, সারোয়ার হোসেন, এনায়েত মোল্লা, আলতাফ খান, আব্দুস সালাম, ওয়াসিম আহমেদ, আতাহার আলী, সালাম মোল্লা, যুবসংহতির সাধারণ সম্পাদক বোরহান হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সেলিম, ছাত্র নেতা খলিল দেওয়ান প্রমুখ।
স/এষ্

