আমির হোসেন রায়হান :
রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান থানার প্রায় সব এলাকাতেই দীর্ঘ দুই বছর যাবৎ দিনের বেলায় চুলা না জ্বল্লেও প্রতি মাসেই বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদেরকে প্রতি চুলার জন্য ৬৫০ ও দুই চুলার জন্য ৮৫০ টাকা হারে বিল পরিশোধ করতে হয়। এলাকার গৃহ বধুরা রাত জেগে পরিবারের লোকজনের জন্য রান্না করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
কাওলার, আশকোনা, গাওয়াইর, হলান ও এর আশেপাশে সারা দিনে মাত্র কয়েক ঘন্টা চুলায় আগুন জ্বলতে দেখা যায়। কাওলা, শিয়ালডাঙ্গার গৃহীনি রাবেয়া চমক নিউজকে জানান, দিনের বেলা গ্যাসের চুলাতে কোন প্রকারের গ্যাস থাকে না। রাত জেগে পরিবারের জন্য রান্না করতে হয়। দিনের বেলা ঠান্ডা খাবার খাওয়া ছাড়া অন্য কোন উপায় থাকে না। এদিকে প্রতিমাসে গ্যাসের বিল ঠিকিই আমাদের দিতে হচ্ছে। চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের কাছে বারে বারে অভিযোগ করেও কোন সুরাহ হয় নি।
এদিকে গ্যাসের অভাবে রান্না করতে না পেরে অনাহারে-অর্ধাহরে দিন কাটাচ্ছেন উক্ত এলাকার স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীরা । ভোর ৫ টা হতে আবাসিক গ্যাস লাইন বন্ধ রেখে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারা অর্থের বিনিময়ে বিভিন্ন শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করছে বলে সূত্রে জানা যায়। এতে করে এলাকার সাধারণ লোকজনের কষ্ট হলেও কিছু অসাধু কর্মকর্তাদের পকেট ভারী হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
স/এষ্

